দশমিনায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ । ১৬:১৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ । ১৬:২২
বনি আহমেদ দশমিনা করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর দশমিনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ, উপজেলা প্রেসক্লাব ।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.