শ্রীমঙ্গলে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা..
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ । ২২:২৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ । ২২:৫৮
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে আজ রাতে ভূমিকম্প অনুভুত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। আজ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প অনুভুত হয়।
ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, আজ রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভুত হয়েছে।
তিনি আরো জানান, ভুমিকম্পের উৎপত্তিস্হল ছিল ঢাকা আবহাওয়া অফিস থেকে ২২৮ কিলোমিটার দুরে উত্তর-পূর্বদিকে বাংলাদেশ-ভারত সীমান্তে।
শ্রীমঙ্গলে ভূমিকস্প অনুভুত হওয়ার সাথে সাথে আতংকিত লোকজন দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
রাত ১০ টায় এ রিপোর্ট লেখার সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর সাথে সেলফোনে যোগাযোগ করে হলে তিনিও কোন ক্ষয়ক্ষতির খবর পাননি বলে জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.