প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন..

প্রকাশ: 9 August 2023 । 21:45 | আপডেট: 10 August 2023 । 17:15

শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর:-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে গন ভবনে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফেরন্সের মাধ্যমে সারা দেশে এ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উদ্যেগে অডিটোরিয়াম এ ভিডিও কনফারেন্স দেখা ও আলোচনা সভার আয়োজন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেবের পরিচালনায় বক্তব্য দেন – মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,পল্লীবিদুতের ডিজিএম আবুল কালাম আজাদ, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী,মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন, মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর নবী, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খানসহ অন্যান্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!