কলাপাড়ায় ভূমিহীন, অসহায় ও দরিদ্র..
প্রকাশ: ৯ আগস্ট ২০২৩ । ১৯:৪৩ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ । ১৯:৪৩
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় মুজিব শর্তবষে থাকবে না কোন গৃহহীন – এ শ্লোগানকে সামনে রেখে ভূমিহীন ও হতদরিদ্র ১২৯ টি পরিবারে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে ঘরগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রশাসন (অতিরিক্ত) ওবায়দুল রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৌশিক আহমেদ, উপজেলা পরিষদ চেযারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন. উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা (সিপিসি) আসাদুজ্জান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা মোসা. ইসরাত জাহান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন হাওলাদার, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৪৫০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে, ২য় পর্যায়ে ১১০, ৩য় পর্যায়ে ২০৩ এবং চতুর্থ পর্যায়ে ২০০সহ সর্বমোট ৯৬৩ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.