ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হতে..

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ । ১৭:১৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ । ১৭:১৪

খাইরুজ্জামান শ্রাবণ বিশেষ প্রতিনিধি:-

ঈদুল ফিতরের দিন সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। এছাড়া পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্নস্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৩ এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, এই তিনদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে; হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু’একদিনের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!