ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয়..
প্রকাশ: 21 April 2023 । 17:04 | আপডেট: 21 April 2023 । 17:04
সুজন খান বিশেষ প্রতিনিধি:-
ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন ৩৫ হাজার মুসুল্লি। নাশকতার কোনো আশঙ্কা না থাকলেও চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে পুলিশ ও র্যাব। বিশেষ করে ভিভিআইপি, ভিআইপি এবং রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা।
দরজায় কড়া নাড়ছে ঈদ। সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্টিত হবে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতিসহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন সেখানে। যাবেন সর্বস্তরের মুসুল্লিরাও। নির্বিঘ্নে নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে আসেন ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা। মাঠের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি রোধে কাজ করছে ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.