গোবিন্দগঞ্জে ফাঁসিতলায় আরমান আবির হজ্জ..
প্রকাশ: 6 August 2023 । 01:01 | আপডেট: 6 August 2023 । 01:01
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে শনিবার সকাল ১০ টায় আরমান আবির হজ্জ সার্ভিসের আয়োজনে হাজি সমাবেশ-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় হজ্ব প্রতিনিধি আলহাজ্ব ডা. মোজাম্মেল হক এর সহযোগিতায় সাবেক চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম কানুর সভাপতিত্বে আয়োজিত হাজি সমাবেশে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌকির হাসান রচি, সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, প্রধান আলোচক আরমান আবির হজ্জ সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ¦ আনোয়ার হোসেন, কামারদহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই তালুকদার, দাড়িদহ আমিনিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ আলমগীর হোসাইন, চাপড়ীগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালেদুর রহমান, ফুলপুকুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব হোসেন, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মতিয়ার রহমান, জামে মসজিদের ইমাম লোকমান হাকিম, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাফুরু ইসলাম, মোগলটুলু জামে মসজিদের ইমাম সেরাজুল ইসলাম, খলসী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক বোরহান উদ্দিন, দাড়িদহ পলাশী গ্রামের মাওলানা আলহাজ¦ হোসেন, গাংসগরের জাহিদুল ইসলাম, চিকিৎসক আছাদুল আলম, সোনাতলার শাহারুল ইসলাম, আবু সুফিযান নান্টু, সাংবাদিক রফিকুল ইসলাম ও ফারুক হোসেনসহ অন্যরা। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.