দেশে সাইবার হামলার হুমকি, সতর্কতা..

প্রকাশ: 4 August 2023 । 21:54 | আপডেট: 4 August 2023 । 21:54

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকারগোষ্ঠী। এর প্রেক্ষিতে দেশের সব গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

শুক্রবার (৪ আগস্ট) বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ধর্মীয় এবং বিশেষ ভাবাদর্শ দ্বারা উদ্বুদ্ধ কিছু হ্যাকার দল গত ৩১ জুলাই ঘোষণা দেয় যে, আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে তারা বড় ধরনের হামলা চালাবে।

নিজেদের ভারতীয় হ্যাকার পরিচয় দেয়া ওই গ্রুপ বাংলাদেশ এবং পাকিস্তানে ১৫ আগস্ট সাইবার হামলার হুমকি দেয়।

এমন হুমকির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) সহ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

পাশাপাশি নিজেদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!