পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম..

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩ । ২৩:৫৬ | আপডেট: ৩ আগস্ট ২০২৩ । ২৩:৫৮

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) ।

আজ (৩ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল থানা পরিদর্শনে পৌঁছালে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) কে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ এবং থানার আশপাশ ঘুরে দেখেন।

পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা পরিদর্শন এবং বিভিন্ন  দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার অফিসার ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন।

পরে পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, বিট পুলিশিং, সরকারি গাড়ি ব্যবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ; সর্বোপরি থানায় আগত সেবা প্রার্থীদের পুলিশি সেবা প্রদান এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনে থানার অফিসার-ফোর্সের প্রতি আহবান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!