শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ..

প্রকাশ: 26 November 2026 । 13:59 | আপডেট: 26 November 2026 । 13:59

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২০২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন।

সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন জানান, চলতি মৌসুমে শ্রীমঙ্গলে ৭৫৫ মেট্রিক টন আমন ধান এবং ২ হাজার ৬১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহ কার্যক্রম ২৬ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতি কৃষক সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষক নির্বাচন করা হবে।

সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!