শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি..
প্রকাশ: 26 November 2026 । 13:26 | আপডেট: 26 November 2026 । 13:26
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কম্বল কেনার জন্য মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে কম্বল কেনার নতুন প্রস্তাবটি অনুমোদন দেওয়া হলো।
প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কিনতে বেশি সময় লাগতে পারে। এতে আসন্ন শীতে সময়মতো কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। এ কারণে দ্রুত কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করবে। কম্বল কেনার পুরো অর্থ জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.