সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি..
প্রকাশ: 25 November 2026 । 14:26 | আপডেট: 25 November 2026 । 14:26
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ জন্য ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে এ গণশুনানি শুরু করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে সরকার সহযোগিতা করতে সম্মত হয়েছে। শুনানি চলাকালে কোনো অভিযুক্তকে পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর যারা বিভিন্ন স্থানে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন কিংবা পালাতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমন গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.