কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাত উসকে দিতে..
প্রকাশ: 25 November 2026 । 10:48 | আপডেট: 25 November 2026 । 10:48
অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংঘাত উসকে দিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় স্বায়ত্তশাসিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সংঘাত নিরসন’ শীর্ষক উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে তিনি এসব কথা বলেন।
গুতেরেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক যুদ্ধের ধরন বদলে দিচ্ছে, অপতথ্যের বিস্তার ত্বরান্বিত করছে এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র করছে। প্রযুক্তির কারণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে প্রতিটি দেশকে আরও শক্তিশালী আন্তর্জাতিক সুরক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। তবে সামরিক ক্ষেত্রে এর ক্রমবর্ধমান ব্যবহার গুরুতর ঝুঁকিও সৃষ্টি করছে।
গুতেরেস বলেন, যেসব যন্ত্র মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন করে প্রাণ কেড়ে নেয়, সেগুলো নৈতিকভাবে জঘন্য এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। ভবিষ্যতে ঘাতক রোবটের কোনো স্থান থাকতে পারে না।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.