হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯..
প্রকাশ: 24 November 2026 । 16:34 | আপডেট: 24 November 2026 । 18:34
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন মারা গেছেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা এর উপসর্গে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওই দিন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছিলেন ৯৬ জন এবং সন্দেহজনক রোগী ১ হাজার ৩২১ জন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.