গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচল করবে..
প্রকাশ: 19 November 2026 । 19:14 | আপডেট: 19 November 2026 । 19:14
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন ৯টি ট্রেনের গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে আন্তঃনগর ও কমিউটার ট্রেন রয়েছে। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে।
ট্রেনগুলো হলো জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে অভিযাত্রী কমিউটার ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের উভয় দিকের যাত্রা বন্ধ রয়েছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস এখন গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী এসব ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ট্রেনগুলো বিকল্প পথে অন্য জেলার মধ্য দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘ট্রেনগুলো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল করবে না। আশপাশের জেলার মধ্য দিয়ে চলাচল করবে।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.