মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারের..

প্রকাশ: 19 November 2026 । 19:08 | আপডেট: 19 November 2026 । 19:08

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়া যাবে। প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন তৈরি, সংরক্ষণ ও অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানো কিংবা ভুয়া মেডিকেল প্রতিবেদন তৈরি ও ব্যবহার করা যাবে না। এ ছাড়া মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে দেশে ফেরত পাঠানোসহ তার সব ব্যয় বহন করতে হবে।

প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে। আন্তর্জাতিক মান অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারের প্রবেশপথে দৃশ্যমান বড় বিলবোর্ড স্থাপন করতে হবে।

সরকারের নির্দেশনা অমান্য করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!