শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন..
প্রকাশ: 19 November 2026 । 17:30 | আপডেট: 19 November 2026 । 17:30
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলের রামনগর মনিপুরি পাড়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় পূবালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল পর্যটন নগরী উপশাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক শ্রীমঙ্গল পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন একই উপশাখার অফিসার নাঈম ইমতিয়াজ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রদ্যোৎ কান্তি দাশ বলেন, ক্যাশলেস ব্যাংকিং আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের সময়ও সাশ্রয় হয়। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হয়।
তিনি বলেন, ডিজিটাল লেনদেনের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করছে। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত হলে দেশের আর্থিক খাত আরও আধুনিক ও গতিশীল হবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৫৯ সালে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ নামে পূবালী ব্যাংকের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে সরকারিকরণের পর এর নামকরণ করা হয় ‘পূবালী ব্যাংক’। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে ব্যাংকটি আবার বেসরকারি মালিকানায় ফিরে যায়।
ব্যাংক সূত্রে আরও জানা যায়, বর্তমানে সারাদেশে পূবালী ব্যাংকের ৫১৯টি শাখা ও ২৮৬টি উপশাখা রয়েছে। এ ছাড়া ২১টি ইসলামিক উইন্ডো, ১৯টি ইসলামিক শাখা এবং ৫টি ইসলামিক উপশাখা রয়েছে। ব্যাংকটির সিআরএম ও এটিএম বুথের সংখ্যা এক হাজারের বেশি এবং ইলেকট্রনিক বুথ রয়েছে প্রায় ৫০টি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.