এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, ঘাটতি..
প্রকাশ: 31 October 2026 । 16:24 | আপডেট: 31 October 2026 । 16:24
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের ঘাটতি কাটিয়ে আগামী দিনে আরও ভালো ফল নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ফল সন্তোষজনক হয়নি। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোসহ মন্ত্রণালয় আগামী দিনে ভালো ফলের জন্য কাজ করবে। বিদ্যমান সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফলাফলের ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হবে, যাতে আগামী দিনে পরীক্ষার ফল আরও ভালো হয়।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবারও উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।
তিনি বলেন, গত এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও পুনর্নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করা হবে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.