লং ড্রাইভ বাদ দিয়ে মানুষের..

প্রকাশ: 31 October 2026 । 16:14 | আপডেট: 31 October 2026 । 16:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিরোধী দলকে ১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে না গিয়ে মানুষের সেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু কয়েক দিন ভোরে ঝাড়ু হাতে ফটোসেশন করলেই হবে না। এলাকার ময়লা পরিষ্কারের পাশাপাশি ফ্যাসিবাদ সারা দেশে যে জঞ্জাল রেখে গেছে, তা সরকারি ও বিরোধী দল মিলে একসঙ্গে পরিষ্কার করতে হবে।

বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, একটি বিরোধী দল এখনো জনসভার রাজনীতিতে পড়ে আছে। তারা আগের মতো বক্তৃতার রাজনীতি করতে চায়, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না। প্রধানমন্ত্রী বাংলাদেশে জনসভার পরিবর্তে জনসেবার রাজনীতির সূচনা করেছেন।

মিরপুরের ‘মোবাইল ফিভার ক্লিনিক’কে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয়, বরং ছোটখাটো পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার উদ্যোগের কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞের সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুর পুষ্টিসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। এলাকার মানুষ বিনামূল্যে এসব চিকিৎসাসেবা পাচ্ছেন।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!