গণরায় উপহাসের প্রতিবাদে আরেকটি বিপ্লবের..

প্রকাশ: 31 October 2026 । 16:09 | আপডেট: 31 October 2026 । 16:09

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সাত দফা দাবিতে খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চের আগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। তবে জাতির সঙ্গে প্রতারণা ও গণরায়কে উপহাস করার বিষয়টি প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সংবিধান সংস্কার না করার বিষয়টি দায়ী। জনগণের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই বিপ্লবের সুফল ঘরে তুলতে হবে।

এ সময় এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অভিযোগ করেন, দেশের সব ধরনের সরকারি অফিস বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!