রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার..

প্রকাশ: 31 October 2026 । 16:03 | আপডেট: 31 October 2026 । 16:03

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফলাফল অনুযায়ী রাজশাহী বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫.০৬ শতাংশএবং মোট ৪,৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

​এ বছর রাজশাহী বোর্ডে মোট ১,৪১,৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেন ১,৩৭,৩৫৬ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৭১,৪৮২ জন ছাত্র এবং ৬৫,৯২৮ জন ছাত্রী ছিলেন। পরীক্ষায় মোট ৬১,৮৯৪ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭.৭১% এবং ছাত্রীদের পাসের হার ৫৩.০৩%। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৯৬৫ জন ছাত্র এবং ২,৫৫৫ জন ছাত্রী রয়েছেন।

​অন্যদিকে, পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্য ও প্রতিষ্ঠানের ফলাফলের চিত্রে দেখা যায়, এ বছর ১ বিষয়ে ৪০,১৮১ জন (২৯.২৫%) এবং ২ বিষয়ে ১৯,৮৬৮ জন (১৪.৪৬%) শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এছাড়া পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৩১ জন। বোর্ডের অধীনে থাকা ৯৮৩টি কলেজের মধ্যে এ বছর শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা ৯টি এবং শূন্য (০%) ফলাফল প্রাপ্ত কলেজের সংখ্যা ৩৯টি। এবারের পরীক্ষায় মোট ২০৮টি কেন্দ্র পরিচালিত হয়েছে। ৭৪৩ টি কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদিকে, গত সাত বছরের তুলনায় এ বছরে সর্বনিম্ন পাশের হার। গত ২০২৫ সালে পাশের হাত ছিল ৫৯.৪০ শতাংশ, ২০২৪ সালে ৮১.২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ ও ২০২০ সালে ১০০ শতাংশ।বিগত বছরের তুলনায়, পাশের হার ছাড়াও সব কম্পনেন্টে পিছিয়ে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!