শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার,..

প্রকাশ: 26 October 2026 । 22:08 | আপডেট: 26 October 2026 । 22:08

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপটি সকাল থেকেই বসতঘরের পাশে অবস্থান করছিল। রাতে আবারও সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সাপটি শঙ্খিনী (বৈজ্ঞানিক নাম: Bungarus fasciatus) বলে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলে অবস্থিত রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী সুরক্ষায় কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে বিরক্ত না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!