জাপান সফরে টোকিওর পথে প্রধানমন্ত্রী..
প্রকাশ: 26 October 2026 । 10:45 | আপডেট: 26 October 2026 । 10:45
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইটে জাপানের রাজধানীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয়ে শীর্ষ বৈঠকে বসবেন তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.