১৫ ডিসেম্বর শুরু ডি থ্রি..
প্রকাশ: 25 October 2026 । 17:30 | আপডেট: 25 October 2026 । 17:30
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। বরিশালের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। এলিমিনেটর, প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালসহ এই পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালে।
টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার।
ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি:-
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ১৫ ডিসেম্বর | অ্যাকমি বনাম ফরচুন | দুপুর ২:৪৫ | বরিশাল |
| ১৬ ডিসেম্বর | ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট | সকাল ১১টা | মিরপুর |
| ১৭ ডিসেম্বর | ওয়ালটন বনাম ব্লু স্টার | সকাল ১১টা | মিরপুর |
| ১৯ ডিসেম্বর | সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার | দুপুর ২:৪৫ | বরিশাল |
| ২০ ডিসেম্বর | অ্যাকমি বনাম ওয়ালটন | দুপুর ২:৪৫ | মিরপুর |
| ২১ ডিসেম্বর | ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট | সকাল ১১টা | মিরপুর |
| ২২ ডিসেম্বর | অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট | সকাল ১১টা | মিরপুর |
| ২৪ ডিসেম্বর | সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট | সকাল ১১টা | মিরপুর |
| ২৫ ডিসেম্বর | সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন | সকাল ১১টা | মিরপুর |
প্লে-অফ সূচি:-
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ২৭ ডিসেম্বর | এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল | সকাল ১১টা | বরিশাল |
| ২৭ ডিসেম্বর | প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল | বিকেল ৩:৩০ | বরিশাল |
| ২৯ ডিসেম্বর | দ্বিতীয় কোয়ালিফায়ার | দুপুর ২:৪৫ | বরিশাল |
| ৩১ ডিসেম্বর | ফাইনাল | দুপুর ২:৪৫ | বরিশাল |
ফাইনালে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল। নির্ধারিত দিনে খেলা না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনালের রিজার্ভ ডে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.