দুই সপ্তাহ পর চালু হচ্ছে..
প্রকাশ: 25 October 2026 । 10:36 | আপডেট: 25 October 2026 । 10:36
অনলাইন ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর।
শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।
গত ১২ অক্টোবর হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
সূত্র: এএফপি
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.