কলাপাড়ায় পাঁচ হাজার গাছের চারা..
প্রকাশ: ২ আগস্ট ২০২৩ । ১৬:১০ | আপডেট: ২ আগস্ট ২০২৩ । ১৬:১০
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় ৫ হাজার গাছের চারা করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ফোর লেন সংলগ্ন গোলবাড়ির সামনে বন্দরের পতিত জমিতে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল গোলাম সাদেক। এসময় টিয়াখালী ইউনিয়নেরর সাবেক চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা ও বর্তমান চেয়ারম্যান সুজন মোল্লাসহ পায়রা বন্দরের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পায়রা বন্দেরর চেয়ারম্যান গোলাম সাদেক বলেন, প্রধামন্ত্রীর নির্দেশনায় পায়রা বন্দরের ফোরলেন সড়কের দুই পাশে এবং বন্দরের বিভিন্ন পতিত জমিতে তাল, কৃষ্ণচূড়া এবং জারুলসহ বিভন্ন ফলজ গাছের ৫ হাজার চারা রোপন করা হবে।
এছাড়া বন্দরের পতিত জমিতে মাছ চাষসহ বিভিন্ন কৃষি কাজে ব্যবহার করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.