স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, ফাঁস দিলেন..

প্রকাশ: 1 August 2023 । 19:13 | আপডেট: 1 August 2023 । 19:13

গোলাম মাহমুদ শাওন বোরহানউদ্দিন করেসপন্ডেন্ট, ভোলা:-

ভোলার বোরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক ওই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। এসআই শাহাবুল জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোধ চলছিল। কোনোভাবেই তা নিষ্পত্তি হয়নি। সোমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!