তালতলীতে নারী শ্রমিকদের সঞ্চয়ের টাকা..
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ । ২১:১৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ । ২১:১৫
মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা:-
বরগুনার তালতলীতে লেবার কন্ট্রাক সোসাইটির (এলসিএস) সাতজন নারী শ্রমিকের মাঝে সঞ্চয়ের ৭ লাখ ৪৫ হাজার ৫’শ টাকা বিতরণ করেছে এলজিইডি।
সোমবার(৩১ জুলাই) দুপুরে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল নারী শ্রমিকের মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ করেন। চেক পেয়ে নারী শ্রমিক শিল্পী বেগম বলেন, রাস্তার কাজ করে কোন রকম সংসার চলত। আজ এতগুলো টাকা পেয়ে আমি খুব খুশি। আমি এই টাকা দিয়ে গরু/ছাগল কিনে লালন পালন করবো।
আরেক শ্রমিক আয়নব বেগম বলেন, শিশু সন্তান নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি। এখনো করছি। এই টাকা দিয়ে সন্তানদের জন্য এক টুকরো জমি ক্রয় করবো। একজন নারী হয়ে সংসার চালানো যে কতটা কষ্টের তা একমাত্র নারীরা ভালো বোঝে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো এই প্রকল্পগুলো কখনো যেন বন্ধ না হয়।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অসহায় এসব নারীরা রাস্তার মাটি কাটার কাজ নিয়েছিলেন। এলজিইডির অধীনে কাজ করে তারা গ্রামের রাস্তাগুলো ভালো রাখার দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাস্তার পাশে মাটি দিয়ে ভাঙণ ঠেকানো ও রাস্তার ধারের জঙ্গল কেটে পরিস্কার রাখা তাদের কাজ।
তিনি আরও বলেন, ২০২০ সালে তিন বছরের চুক্তিতে তাদের সর্বশেষ নিয়োগ দেয়া হয়। তারা প্রতিদিন ৩০০ টাকা মজুরি চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। প্রতি মাসে তাদের পাওনা হয় নয় হাজার টাকা। এর মধ্যে তিন হাজার টাকা স্ব স্ব ব্যাংকে জমা রাখা হয়। চুক্তির মেয়াদ শেষে হওয়ায় তারা আজ সর্বমোট ৭ লাখ ৪৫ হাজার ৫’শ টাকা পেয়েছেন। আশা করি তারা এ অর্থ দিয়ে সাবলম্বী হতে পারবেন। এ খাতে আরও বরাদ্দ বৃদ্ধি করলে অনেক নারীরা সন্তানসহ দু’মুঠো ভাত খেয়ে বেচেঁ থাকতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি’র উপসকহারী প্রকৌশলী গালিফ সত্তার,সার্ভেয়ার মুরাদ হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি ও হিসাব সহকারী মাসুদ সিকদার প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.