শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষে..

প্রকাশ: 22 September 2026 । 22:51 | আপডেট: 22 September 2026 । 22:56

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয় সিংহ। তিনি শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাভিদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে সিএনজি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!