ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয়..

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ । ২০:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ । ২০:২২

আরএইচবি অনলাইন ডেস্কঃ

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। সে লক্ষ্যে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার  জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রায় ৩৫ হাজার মুসল্লির এক সঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি। এ বছরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ১ প্রকৌশল বিভাগের আওতায় এ জাতীয় ঈদগাহের কাজ চলছে।

-আরএইচবি/কে.বি/২০.০৪.২০২৩

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!