হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের ৩৪..
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ । ২০:৩০ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ । ২০:৩০
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের বহনকারী নৌকার দুই চালককেও গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে শ্রীপুর উত্তর ইউনিয়নের ডাম্পের বাজার এলাকার পাটলাই নদী দিয়ে ট্যাকেরহাট আসার পথে নৌকাসহ তাদেরকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা নাশকতার পরিকল্পনার বিষয়ে জানিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, ‘তাদের বিরুদ্ধে নাশকতা, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে পুলিশ বাদি হয়ে তাহিরপুর থানায় মামলা করেছে। গ্রেফতারদের আদালতে পাঠানোর ব্যবস্থা চলছে।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.