গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন
প্রকাশ: 8 September 2026 । 16:49 | আপডেট: 8 September 2026 । 16:49
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
তরুণদের জন্য গ্রামীণফোনের বিনামূল্যের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গ্রামীণফোন একাডেমি’তে নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। গত আট মাসে দেশের বিভিন্ন প্রান্তের ৪০ হাজার তরুণ প্ল্যাটফর্মটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বিভিন্ন কোর্সে অংশ নিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তনশীল চাকরির বাজারে ডিজিটাল ও এআই দক্ষতার চাহিদা বাড়ার প্রেক্ষাপটে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করতে বিভিন্ন ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন একাডেমি।
প্ল্যাটফর্মটির এআইভিত্তিক কোর্সগুলোর মধ্যে রয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এজেন্টস, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ওয়ার্কফ্লো অটোমেশন, এআইয়ের সহায়তায় পোর্টফোলিও তৈরি, কোডিং ছাড়াই অ্যাপ নির্মাণ, এআইনির্ভর ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ও মেশিন লার্নিং। বিভিন্ন কোর্স সম্পন্ন করে ইতোমধ্যে ৫০ হাজার শিক্ষার্থী সনদ অর্জন করেছেন।
গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার ধরনও বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে তরুণদের সময়োপযোগী ও সহজলভ্য শিক্ষার সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন এবং এআই কোর্সে তরুণদের অংশগ্রহণ শেখার প্রতি তাদের আগ্রহের প্রতিফলন। এই আগ্রহকে ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে।
প্ল্যাটফর্মটির মাধ্যমে তরুণদের ডিজিটাল, পেশাগত ও উদীয়মান প্রযুক্তির দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান উপযোগী দক্ষতা তৈরি, নতুন আয়ের সুযোগ সৃষ্টি এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগ্রহী শিক্ষার্থী ও তরুণরা গ্রামীণফোন একাডেমির ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কোর্সে নিবন্ধন করতে পারবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.