শ্রীমঙ্গলে পরিত্যক্ত খাদ থেকে অজগর..

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ২২:২১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ২২:২১

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পরিত্যক্ত খাদ থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার চড়ুইগাঁও এলাকার একটি বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত খাদের ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা বাবলু দেব জানান, রাতের দিকে তিনি বাড়ির আঙ্গিনায় থাকা পরিত্যক্ত খাদের ভেতরে অজগর সাপটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে কেউ সাপটিকে ধরার চেষ্টা না করে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা পরিত্যক্ত খাদ থেকে অজগর সাপটিকে সতর্কতার সঙ্গে উদ্ধার করেন। উদ্ধারের সময় সাপটি অক্ষত ছিল এবং কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উদ্ধারকারীরা জানান, অজগরটি সম্ভবত আশপাশের প্রাকৃতিক এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসে পরিত্যক্ত খাদে আটকা পড়েছিল। বন্যপ্রাণীকে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা সাপটিকে নিজেদের হেফাজতে নেন।

পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করবে বলে জানা গেছে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, লোকালয়ে কোনো বন্যপ্রাণী বা সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে সেটিকে ধরতে বা আঘাত করতে না গিয়ে সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিভাগ কিংবা উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে বন্যপ্রাণী যেমন রক্ষা পাবে, তেমনি মানুষও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!