প্রধান বিচারপতির সঙ্গে ইসি’র প্রতিনিধিদলের..

প্রকাশ: 31 July 2023 । 19:11 | আপডেট: 31 July 2023 । 19:11

শারমিন চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক হয়। ইসির প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার। তবে, সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে, তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসে ইসি’র প্রতিনিধিদল। তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান এবং স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!