দিল্লিতে আকস্মিক ভারী বৃষ্টি, জারি..

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬ । ১৪:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬ । ১৪:৪১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। শনিবার দুপুরের পর আকাশ ঘন মেঘে ঢেকে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল।

জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আয়োজনে অংশ নিতে বাইরে বের হওয়া মানুষও আকস্মিক বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। ভারী বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং সৃষ্টি হয় যানজট।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লির পালম, নজফগড়সহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় রাজধানীর বেশিরভাগ এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে দিল্লির নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!