কুয়াকাটায় বিভিন্ন আয়োজনে ২ দিনব্যাপী..
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ১৬:৪১ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ১৭:০৫
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কুয়াকাটায় দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

মেলায় ৫ টি স্টলের মাধ্যমে উপজেলা পর্যায়ে কবিদের ছড়া, কবিতা, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, গবেষনা ও প্রভৃতি রচনার বই প্রদর্শনী করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ ও আলোচনা লেখক কর্মশালাসহ সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে রয়েছে এ মেলার নানা আয়োজন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.