ফেনী পৌরসভার উদ্যোগে নারীদের জন্য..

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ১৬:১৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ১৬:১৭

মো: মোরশেদুল ইসলাম চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:-

প্রথম বারের মতো ফেনী পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

নারীদের জন্য আলাদা পরিবহনের উদ্যোগের প্রশংসা করে নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথম বারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা সহজে চলাচল করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছেন, তারই ধারাবাহিকতায় নারীর জন্য উন্নয়ন মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সবসময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ সেবা চালু হওয়ায় নারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। যাতায়াতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ভাড়া নির্ধারণ করে তা বাসে তালিকা দেয়া হয়েছে।

পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের পরিচালনায় পৌর মহিলা বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার। এ সময় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, শুধুমাত্র নারীদের জন্য চালু হওয়া ৩টি বাস প্রাথমিকভাবে ফেনী শহরের মহিপাল থেকে কলেজ রোড, লালপোল থেকে জেলাপ্রশাসক কার্যালয় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক পুরুষ হলেও সুপারভাইজার থাকছে নারী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!