পটুয়াখালীতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ..

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ । ১৭:৩৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ । ১৭:৩৯

পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকা ইটবাড়িয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম, আশ্রয়ন প্রকল্প, গুচ্ছ গ্রাম ও নদী ভাঙ্গনে আক্রান্ত ২৫০ জন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০এপ্রিল) বেলা সাড়ে ১০টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া বাজারে এ উপহার বিতরন করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুনীর হোসেন। এছাড়াও পিবিজিএম, পিএসসি, জি, অন্যান্য সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এসময় প্রধান অতিথি বলেন, প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বিভিন্ন দুর্যোগের সময় আমাদের আশেপাশে যে দুস্থ লোকজন আছে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এখন রোজার মাস, সামনে ঈদুল ফিতর। ঈদ একটি আনন্দের দিন। এজন্য আমরা সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুস্থ মানুষদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার জন্য কিছু সহায্য নিয়ে এসেছি। সেটি আমরা বিতরন করেছি।

 

-আরএইচবি/কে.বি/২০.০৪.২০২৩

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!