কুয়াকাটা সমুদ্র সৈকতে ডুবে যাওয়া..
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ । ১৯:২১ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ । ১৯:২১
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কুয়াকাটায় ভাইদের সংগে বেড়াতে এসে সমুদ্রে গোসলে নেমে ডুবে যাওয়া সেই মৃত: নাবিল এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাবিলের মামা হানিফ গাজী। মৃত: নাবিল কলাপাড়া পৌর শহরের এতিখানা এলাকার মৃত: বজলুর রহমানের ছেলে। সে ঢাকার রেলওয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশ নেয়।
তথ্য সূত্রে জানা যায়, গত ৩০ জুন নাবিল ঈদের ছুটিতে ঢাকা থেকে তার নানা বাড়ি ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে বেড়াতে আসে। পরে তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে তিনজনই সমুদ্রে গোসলে নামেন। এসময় নাবিল সাঁতার না জানায় সে ¯্রােতের টানে গভীর সমুদ্রে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়েও তাকে খুজে পায়নি। এরপর রাত বারোটার দিকে স্থানীয়রা তার ভাসমান লাশ উদ্ধার করে। কলাপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সির খাইরুল হাসনাত খালিদ জানান, বজলুর রহমান অনেক আগেই মারা গেছে। নাবিল এবং তার মা ঢাকায় থাকতো। সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার মৃত্যুতে আমরা এলাকাবাসী শোকাহত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.