মোবাইলে পর্ণো ভিডিও করে ইন্টারনেটে..

প্রকাশ: 1 August 2026 । 20:55 | আপডেট: 1 August 2026 । 20:55

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্ণো ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় এ কাজে ব্যবহৃত মোবাইল ও পর্ণো ভিডিও তোলা কাজে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।

গ্রেফতাকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮), সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ(৩০)।

এ ব্যাপারে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে গ্রেফতারকৃতরা সহ পলাতকরা দীর্ঘ দিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরণের অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি তৈরীর বিভিন্ন মালামাল ও সামগ্রী উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার এসআই আসহান হাবীব সরকার বলেন, গ্রেফতারকৃতদের আদালতের প্রেরন ও পলাতক থাকা অন্যান্য অন্যান আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!