জুলাই সনদ ও গণভোটের গণরায়..
প্রকাশ: 1 August 2026 । 20:51 | আপডেট: 1 August 2026 । 20:51
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) বিকাল ৪.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জননেতা মো. আব্দুল করিম এমপি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি জনাব মো. ফাহিম মন্ডল এবং জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী জনাব মো. ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান।
সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।
এছাড়া সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম এবং জেলা শূরা সদস্য ও গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর জনাব শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর জনাব আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর জনাব এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.