আগৈলঝাড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন,..

প্রকাশ: ১ আগস্ট ২০২৬ । ১৮:১৯ | আপডেট: ১ আগস্ট ২০২৬ । ১৮:২৯

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়ায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সার্বিক নেতৃত্বে আয়োজিত এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্যেরাও এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সকলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা যদি নিজেদের অফিস, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হই, তাহলে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে উঠবে।”

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধি ও জনবহুল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু উপজেলা চত্বরে সীমাবদ্ধ না রেখে পুরো ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!