মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন..

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ । ১৭:১৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ । ১৭:১৩

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। তবে কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এতে ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বেরিয়ে যান মাস্ক।

কিন্তু এবার ট্রাম্পের ঘোর বিপদে আবারও এগিয়ে এসেছেন এই মার্কিন ধনকুবের। ইরান যুদ্ধ শুরু করে ব্যাপক চাপে আছেন ট্রাম্প। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন মাস্ক।

অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, নিষ্ক্রিয় হয়ে থাকা আমেরিকা প্যাককে আবার সক্রিয় করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জিততে সহায়তা করতে এই সংগঠনটি ২৬০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছিল।

সেই ধারাবাহিকতায় এবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন মাস্ক। এই পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আমেরিকা প্যাক বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ডিজিটাল বিজ্ঞাপন এবং সরাসরি ডাকযোগে প্রচারণার ওপর গুরুত্ব দেবে।

এর লক্ষ্য হবে রক্ষণশীল ভোটারদের, বিশেষ করে যেসব ভোটার সাধারণত প্রেসিডেন্টবিহীন নির্বাচনের বছরে ভোট দিতে কম আগ্রহী, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। এই পরিকল্পনার অংশ হিসেবে মাস্ক কত অর্থ ব্যয় করবেন, তা নির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন তার প্রতিনিধিরা।

তবে ২০২৪ সালে ট্রাম্প যে পরিমাণ অনুদান দিয়েছিলেন, তা বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে এবারও অঙ্কটি বড় হবে। ওই নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমেরিকা প্যাক। তাই এবারও চমক দেখাতে পারেন মাস্ক।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!