গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ । ১৭:৩৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ । ১৭:৩৯
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
অবস্থান কর্মসূচি থেকে আহতবস্থায় ‘আটক’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ জুলাই, বিকালে তিনি বলেন, ‘আমরা তাকে সেভ করার জন্য নিয়ে এসেছিলাম। এখন পুলিশের একটি গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।’
পরে বিকাল পৌনে ৪টার দিকে উপস্থিত একাধিক নেতা জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে একটু আগে তার পল্টনের অফিসে পৌঁছে দিয়ে গেছে পুলিশ।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশের গাড়িতে করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.