স্বস্তি ব্যবহারকারীদের, প্রায় দুই ঘণ্টা..

প্রকাশ: 19 July 2026 । 17:29 | আপডেট: 19 July 2026 । 17:29

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রায় দুই ঘণ্টার বিভ্রাট শেষে আবারও স্বাভাবিক হয়েছে ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ সমস্যায় বাংলাদেশের অনেক ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ডেস্কটপ ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েন। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে সমস্যা কম ছিল। প্রায় দুই ঘণ্টা পর ডেস্কটপ ভার্সনের সেবা আবার স্বাভাবিক হয়ে আসে।

বিভ্রাট চলাকালে অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারেননি। এছাড়া ওয়েবসাইট বা অ্যাপ লোড হতে বিলম্ব, নিউজফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার ঠিকভাবে কাজ না করার অভিযোগও জানিয়েছেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!