গোবিন্দগঞ্জে বাবার ট্রাক্টরের নিচে পড়ে..

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ । ১৮:৫৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ । ১৮:৫৯

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাফু মিয়া নামের এক কৃষক ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করতে যায়। এসময় তারই ছেলে আব্দুল্লাহ মিয়া (৭) ট্রাক্টরটির নিচে পড়ে নিহত হয়।
২৮ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (বড় বাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই সময় মাফু মিয়া নিজস্ব ট্রাক্টর নিয়ে বাড়ির পাশে তার জমি চাষ করতে যায়। এসময় সঙ্গে থাকা আব্দুল্লাহ্ মিয়াকে ট্রাক্টরটি উপরে বসিয়ে জমি চাষ শুরু করে। এরই মধ্যে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা গেছে।
এ তথ্য নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্যা আফরোজা বেগম বলেন, মাফু তার নিজের ট্রাক্টর দিয়ে তারই জমি চাষ করতে গিয়ে ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!