গৌরনদীতে ১ম শ্রেনীর শিশু কন্যাকে..
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ । ২১:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ । ২১:৩৩
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণী পড়–য়া ছয় বছরের মাদ্রাসা ছাত্রীকে তিন বখাটে কর্তৃক ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। নির্যতিতা শিশুটির বরিশাল ওসিসি সেন্টারে চিকিৎসা চলছে।
মামলার এজাহারে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের নির্মাণাধীন একটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে নিয়ে একই গ্রামের খলিল বেপারীর ছেলে মাহবুব বেপারী (১৮)। সেখানে মাহবুব ও তার দুই সহযোগী তরিকুল বেপারী (১৭) ও আমির সরদার (১৭) পালাক্রমে শিশুটিকে ধর্ষন করে। পরবর্তীতে বিষয়টি শিশুর কাছ থেকে শোনার পর অভিযুক্তদের জিজ্ঞাসা করা হলে তারা একে অপরকে দোষারোপ করতে থাকে।
একপর্যায়ে অভিযুক্ত তরিকুলের মোবাইলে ধারনকৃত ভিডিও শিশুর বাবাকে দেখিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পরলে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বরিশাল ওসিসি সেন্টারে ভুক্তভোগির চিকিৎসা চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.