শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিনজন..
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ । ১৯:৫৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ । ১৯:৫৭
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর
গাজীপুরের শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে শ্রীপুর থানার ওসি এএফএম মো. নাসিম এ তথ্য জানান। তিনি জানান, নরসিংদী থেকে গাঁজার বড় একটি চালান আসছে এমন সংবাদে মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, মামুনুর রশিদ ও সাখাওয়াত হোসেন সাদ্দামের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল উপজেলার বরমী ইউনিয়নের বরামা সেতুর পশ্চিমে পাশে অভিযান চালানো হয়।
এসময় গ্রেফতারকৃতরা গাঁজাসহ সড়কের পাশে গাড়ির জন্য দাঁড়ানো ছিল। পরে তাদের তল্লাশি করে ৪০ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.