শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ । ১৯:৪১ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ । ১৯:৪১

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় রাসেল মিয়া (৩২) নামের এক পথচারী নিহত হয়েছে।
রোববার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। তিনি শ্রীপুরে স্থানীয় একটি ভাঙারির দোকানে দিন মজুরের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত রাসেল মিয়া রঙিলা বাজার এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসাহাক জানান, মরদেহ উদ্ধার করে থানায় এনে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!