মুলাদীর বাটামারা ইউনিয়নে শান্তির বাতাস:..

প্রকাশ: 23 July 2023 । 11:09 | আপডেট: 23 July 2023 । 11:09

এনায়েত হোসেন খান রিমন মুলাদী করেসপন্ডেন্ট, বরিশাল

 বরিশাল উপজেলায় সীমান্তবর্তী এলাকা বাটামারা ও ছবিপুর ইউনিয়নের বিরাজমান বিবাদ নিরাশনে দুই পক্ষ নিয়ে সম্প্রীতি সমাবেশ করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৪ টায় বাটামারা ইউনিয়নের জাগরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে বরিশাল মাদারীপুর ও শরীয়তপুর জেলা পুলিশ সম্প্রতি সমাবেশের আয়োজন করেন স্হানীয় সুত্রে জানা যায় বিগত ২০-২৫ বছর যাবত আকন গ্রুপ ও হাজী গ্রুপের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব চলে আসছিল এরই ধারাবাহিকতায় ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত হত্যা হয়েছে ২৮ টি ডাকাতি হয়েছে ৭ টি নারী ও শিশু মামলা হয়েছে ১২০ টি অপহরণ মামলা হয়েছে ২২ টি অন্যান্য অপরাধ সংগঠিত হয়েছে ৭৫৭ টি এমনকি চলিতে বছরের এপ্রিলে বাটামারা ও সফিপুরে জোড়া খুনের ঘটনায় দুই পক্ষের মাঝে উত্তেজনা দাওয়া পাল্টা ধাওয়া এলাকার পরিবেশ অশান্ত হয়ে ওঠে এমন কি মাদক বিক্রিসহ বিভিন্ন সামাজিক অপকর্মে লিপ্ত হয়।
এমন অবস্থায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপি.এম এর উদ্যোগে মুলাদী সীমান্তবর্তী এলাকায় হাজী গ্রুপ ও আকন গ্রুপের মাঝে শান্তির আলোচনা নিয়ে আলোচনা করা হলে দীর্ঘদিনের চলমান দুইটি পক্ষের সহিংসতা নির্মূলে মুলাদী থানা পুলিশ আয়োজিত শান্তি চুক্তি সম্পাদন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী পুলিশ ফাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন ও শান্তির সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয় মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের ।
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার জনাব অহিদুল ইসলাম বিপি.এম, উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী সার্কেল এসপি জনাব মতিউর রহমান, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার জনাব বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ,শফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু, সহ পার্শ্ববর্তী জেলা মাদারীপুর শরীয়তপুর থেকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও মুলাদী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!